তেহরানের শর্ত মানলে সাত দিনেই খুলবে হরমুজ প্রণালি:আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে । তিনি বলেন, ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া সম্ভব। এর পরদিন আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করা যেতে পারে।

 

রবিবার (১৮ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানান আরাঘচি। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) বৈঠকে অংশ নিতে বর্তমানে তিনি ইরাকের রাজধানী বাগদাদে রয়েছেন।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠায় ইরান। ওয়াশিংটন ওই প্রস্তাবের জবাব দিয়েছে বলে স্বীকার করেছে তেহরান। তবে প্রণালি চালুর জন্য ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়ায় আলোচনা এগোচ্ছে না বলে গত সপ্তাহে জানিয়েছিলেন দেশটির নিরাপত্তাপ্রধান।

আরাঘচি বলেন, সাত দিনের প্রস্তাবের বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্র তাদের মতামত জানিয়েছে, যা পর্যালোচনা করছে তেহরান। প্রস্তাবটি এখনো প্রত্যাহার করা হয়নি। ওয়াশিংটন আন্তরিক হলে হরমুজ প্রণালি চালুর পথ খোলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card