যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের গাছ উপড়ে পড়ে কাহের হোসেন শাহিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বার্মিংহাম শহরে এ দুর্ঘটনাটি ঘটে।
শাহিনের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামে। তিনি ছয় মেয়ে ও এক ছেলের বাবা।
জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী শাহিন নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গাড়িযোগে ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন। তখন প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হয় এবং রাস্তার পাশের একটি গাছ ভেঙে তার গাড়ির ওপর পড়লে গাছচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
এলাকাবাসী জানায়, শাহিন যুক্তরাজ্যে বসবাস করলেও নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়নে সবসময় বেশ ভূমিকা রাখতেন। শাহিন ছিলেন বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি।
এদিকে, তার হৃদয়বিদারক এ মৃত্যুতে যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
