আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। শনিবার রাতে তেল আবিবে পৌঁছেছে দেহাবশেষগুলো।পোস্ট মর্টেমের উদ্দেশ্যে নেয়া হয়েছে দেশটির রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব ফরেনসিক মেডিসিনে। স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করে হামাসের স্বশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। এরইমাঝে ১ জনের পরিচয় শনাক্ত করেছে ইসরায়েল। শনাক্ত হওয়া ঐ ব্যক্তির নাম রনেন এঙ্গেল।

২০২৩ এর সালের ৭ অক্টোবর, তাকে ইসরায়েলের নির অজ এলাকা থেকে হত্যার পর তার মরদেহ নিয়ে যায় হামাস। এ নিয়ে মৃত ২৮ জিম্মির মাঝে ১২ জনের মরদেহ ফেরত পাওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েল।

অন্যদিকে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে তেলআবিব। এ পর্যন্ত ইসরায়েল থেকে ফেরত পাঠানো ফিলিস্তিনি মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে।

সূত্র: আল জাজিরা। 

Share this news as a Photo Card