ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন এ নিয়ে রোববার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

শুক্রবার (৬ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এর বারতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেন, দেশটির ১২০ আসনের নেসেটের ৬৭টি আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে সুপারিশ করেছে। অন্যদিকে ৪৬টি আসনের অধিকারী দলগুলো লিকুদ পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে। আলোচনার ফলাফল স্পষ্ট মনে হতে পারে

তিনি আরও বলেন, রাজনৈতিক জোটগুলোর মধ্যে এবং অভ্যন্তরে পারস্পরিক আপত্তির কারণে সরকার গঠনের সক্ষমতা অনিশ্চিত রয়ে গেছে। জোট গঠনের সম্ভাবনা যাচাই করতে দলীয় নেতাদের সঙ্গে আরও পৃথকভাবে আলোচনা করবো। আমি একটি স্থিতিশীল সরকার গঠনে সহায়তা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।

উল্লেখ্য, ২৭ শে অক্টোবর ইসরায়েলে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নেতানিয়াহু জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইসরায়েলি আইন অনুসারে, রাষ্ট্রপতি সংসদীয় দলগুলোর সাথে পরামর্শ করার পর এবং নেসেটে সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জনের সক্ষমতা বিবেচনায় রেখে একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব অর্পণ করেন।

Share this news as a Photo Card