গণধর্ষণের শিকার স্পেনের নারী পর্যটক

গতকাল শুক্রবার রাতে গণধর্ষণের শিকার হয়েছেন স্পেনের এক নারী পর্যটক ভারতের ঝাড়খান্ড রাজ্যের দুমকা এলাকায়।

ইন্ডিয়ান্স এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ওই এলাকায় মোটরসাইকেল সফরের সময় তারা থামেন এবং রাত হয়ে যাওয়ায় তাঁবু টাঙিয়ে থাকার ব্যবস্থা করেন। তারা দুমকা হয়ে ভাগলপুরের দিকে যাচ্ছিলেন।

এসময় একদল লোক তাদের দেখতে পেয়ে হেনস্তা করে এবং ওই নারীকে গণধর্ষণ করে। এই ঘটনার পর ভুক্তভোগীরা পুলিশের টহল গাড়ি থামিয়ে অভিযোগ করে।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পুলিশ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেছেন, শুক্রবার রাতে এই গণধর্ষণের ঘটনা ঘটে।

মোটরসাইকেলে করে বাংলাদেশ থেকে দুমকায় পৌঁছেছিলেন ওই যুগল। তারা বিহার হয়ে নেপালে যেতে চেয়েছিলেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card