আটকের সময় নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী

ভারতে বিরোধীদলীয় আন্দোলন আরও তীব্র রূপ নিয়েছে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে। সোমবার (১১ আগস্ট) রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী সাংসদ। আটক হওয়ার মুহূর্তে রাহুল গান্ধী উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন—”এটা সংবিধান বাঁচানোর লড়াই”।

সোমবারের এই কর্মসূচি ছিল বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিরোধীদের প্রতিবাদের অংশ। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিহারের ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যা আসন্ন নির্বাচনে ভোটারদের অধিকার খর্ব করবে। বিহারের নির্বাচন চলতি বছরের শেষের দিকে, আর পরের বছর পশ্চিমবঙ্গ, কেরল, আসাম ও তামিলনাড়ুতেও ভোট রয়েছে। বিরোধীরা দাবি করেছে, শাসকদল বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা পরিবর্তনের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তার করছে। যদিও কমিশন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এসআইআর নিয়ে মামলাও বর্তমানে সুপ্রিম কোর্টে চলমান, তবে আদালত এখনও প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি, শুধু কিছু পরামর্শ দিয়েছে।

তৃণমূলের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ অভিযোগ করে বলেন, পুলিশ নারী সংসদ সদস্যদের ওপর বলপ্রয়োগ করেছে, চুল ধরে টেনেছে।

সাগরিকার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পুলিশের বাসের পেছনের আসনেই বসে আছেন অসুস্থ মহুয়া। তাকে ঘিরে রয়েছেন অন্য নারী এমপিরা। মহুয়ার শুশ্রূষা করছেন সবাই।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি পালন করে বিরোধী দলগুলো। এসআইআর-এর কারণে বিহারের ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। বিহারের ভোট চলতি বছরের শেষে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ, কেরল, আসাম, তামিলনাড়ুতেও বিধানসভা ভোট।

বিরোধীদের অভিযোগ, কমিশনকে বিজেপি ব্যবহার করছে। ইতোমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন, ভোট চুরি হচ্ছে। যদিও তা উড়িয়ে দিয়েছে কমিশন। এসআইআর নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এসআইআর প্রক্রিয়ায় এখনও কোনও হস্তক্ষেপ করেনি। তবে কমিশনকে কিছু পরামর্শ দিয়েছে। মামলার শুনানি চলছে। এই আবহেই সোমবার বিরোধীরা কমিশন অভিযান করতে চলেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এনএএন টিভি