ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি মেট্রো স্টেশন থেকে ঝাঁপ দিয়েছেন এক ব্যক্তি। স্ত্রীকে হত্যার পর তিনি আত্মগোপনে ছিলেন বলে ধারণা পুলিশের।
সোমবার (১ জানুয়ারি) সকালে রাজ্যর গুরুগ্রামের বাসিন্দা ওই মেট্রো স্টেশন থেকে ঝাঁপ দেন। ভারতের এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গৌরব শর্মার (৩০) বিরুদ্ধে নিজ ঘরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছিল। এদিকে, ভাড়া ফ্ল্যাটে মায়ের নিথর মৃতদেহের পাশে গড়াগড়ি করতে দেখা গেছে এক বছরের কন্যাশিশুকে।
ইংরেজি নববর্ষের প্রথম দিন সকালে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদে ঘটেছে হৃদয়বিদারক এ ঘটনা।
পুলিশ জানিয়েছে, গৌরব শর্মা স্ত্রী ও কন্যা শিশুকে নিয়ে গুরুগ্রামে একটি ফ্লাটে ভাড়া থাকতেন। ৬ মাস আগে ওই ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে উঠেছিল ওই দম্পতি।
সদ্য বিদায়ী ২০২৩ সালের শেষ দিন রবিবার (৩১ ডিসেম্বর) রাতের কোন এক অংশে স্ত্রী লক্ষ্ণী রাওয়াতকে হত্যা করে পালিয়ে যান গৌরব শর্মা।
সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কৌশম্বী মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ঝাঁপ দেন তিনি।
এদিকে, কৌশম্বী মেট্রো স্টেশনে তার আত্মহত্যার দৃশ্য ধারণ হয়ে যায় প্ল্যাটফর্মের সিসিটিভি ক্যামেরায়। পরে রেললাইন থেকে তার ক্ষতবিক্ষত রক্তান্ত দেহ উদ্ধার করে পুলিশ।
গৌরব কী কারণে তার স্ত্রীকে হত্যা করেছেন নেপথ্যে কারণ এখন জানাতে পরেনি পুলিশ।
রবিবার রাতে লক্ষ্ণীর খুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ দেখতে পায়, মায়ের মৃতদেহের পাশে গড়াগড়ি খাচ্ছে ১২ মাস বয়সী কন্যাশিশুটা।
এদিকে, গ্রেপ্তার এড়াতে রাতেই পালিয়ে যান স্বামী। তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।
কয়েক ঘণ্টার ব্যবধানে তার গুরুগ্রামের বাসা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে কৌশম্বী মেট্রো স্টেশন থেকে গৌরবের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন :
- আওয়ামী লীগের একমাত্র শক্তি জনগণ: শেখ হাসিনা
- গাইবান্ধায় ছাত্র ফ্রন্টের মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
- ওবায়দুল কাদেরের বক্তব্য গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
- টিকটক ভিডিও নিয়ে দ্বন্দ্বে বোনের গুলিতে বোনের মৃত্যু
- পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারামারিতে আহত ৭
- নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদেরও শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী
- কক্সবাজারে পিকনিক বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ৪
- মোড়লরা অন্যায় করলে ম্যানেজ করার ক্ষমতা আছে: পররাষ্ট্রমন্ত্রী
- তেজগাঁওয়ে ট্রেনের আগুনের ঘটনায় কয়েকজন নজরদারিতে : র্যাব
