হোয়াইট হাউসে ট্রাম্পের জরুরি বৈঠক

হোয়াইট হাউজের সিচুয়েশন কক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  এক জরুরি বৈঠক করেছেন।

ইরান-ইসরাইল চলমান পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে একটি জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইসরাইলের সাথে যোগ দেবে কিনা, তা নিয়েই এই বৈঠক বলে জানিয়েছে মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এক ঘণ্টা ২০ মিনিটের জরুরি বৈঠক করেন। বৈঠকের মূল বিষয় ছিল ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে কি না।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে ঐকমত্য হয়নি। কয়েক দিন ধরেই ট্রাম্প ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে আসছিলেন, তবে এখন ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না তা নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছেন।