জেলা পেশাজীবী দলের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে চাষাঢ়া শহিদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারী শনিবার প্রভাত ফেরীতে সংগঠনের
জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের সম্মান জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে।
জাতীয়তাবাদী পেশাজীবী দল নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারন সম্পাদক মহব্বত আলমের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক জাবেদ ভুইয়া, সহ-সভাপতি জসিমউদদীন, যুগ্ম সম্পাদক ফেরদৌস রহমান ফিরোজ, সহ সাধারন সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক নাসিরউদ্দীন, সদস্য রাসেল, শহিদুল ইসলাম সেলিম,সিরাজুল ইসলাম মনির , আড়াই হাজার থানার সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জিলানী চিস্তীসহ অন্যান্যরা।

Share this news as a Photo Card