বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়কর থেকে আপাতত বিরত থাকবে

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আয়কর আদায় থেকে বিরত থাকতে আপিল বিভাগের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

একই সঙ্গে আয়কর আদায় নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা ৪৬টি রিট হাইকোর্টে চূড়ান্ত শুনানির আদেশ বহাল রেখেছেন।

এর ফলে আপাতত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আয়কর দিতে হবে না।

এ ছাড়া হাইকোর্টে এ সংক্রান্ত রিটগুলোর চূড়ান্ত শুনানি হতেও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ৪৬টি রিট হাইকোর্টে চূড়ান্ত শুনানি করতে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি নিয়ে

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার ওমর সাদাত ও ব্যারিস্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন,

আপিল বিভাগ আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় নিয়ে দায়ের করা সব রিট হাইকোর্টে চূড়ান্ত শুনানি করার আদেশ দিয়েছিলেন।

এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করেছিলেন রিটকারীরা।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রিভিউ আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। এর ফলে হাইকোর্টে রুলের শুনানি হতে বাধা নেই।

আপিল বিভাগ আগের আদেশে বলেছেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর নেওয়া যাবে না।

এর আগে, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের দুই প্রজ্ঞাপন

অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) দেন আপিল বিভাগ।

একই সঙ্গে এ আপিল নিষ্পত্তি না পর্যন্ত এ আয়কর আদায় থেকে বিরত থাকতে এনবিআরকে নির্দেশ দেওয়া হয়।