মাইলষ্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শিক্ষিকা মেহেরীন সহ সকল নিহতের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় জেলা মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া ও মিলাদ ৩১ জুলাই বাদ আসর শহরের নতুন কোর্ট সংলগ্ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াসউদ্দিন প্রধানের সভাপতিত্বে ও ঢাকা উত্তর, দক্ষিনের সমন্বয়ক নুর মোহাম্মদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্গ আহবায়ক নাদিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি সালাম ভুইয়া, ঢাকা উত্তর, দক্ষিনের সমন্বয়ক কুতুব ই জাহান, জয়নাল আবেদীন মল্লিক, কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক জুয়েল রানা,আরো উপস্থিত ছিলেন জেলার প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মাহমুদ উল্লাহ, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের নেতা আইয়ুব আলী খান, মোঃ শহিদুল ইসলাম শহিদ, শেখ আনোয়ারুল হক মিঠু, মোঃ বদুরউদ্দীন, আলকাস হোসেন, মোঃ শাওন, আরিয়ান তুষার,
দোয়া পরিচালনা করেন জজকোর্ট মসজিদের ইমাম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সরকার।
পারভেজ শরীফ / এনএএন টিভি
