২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৬ জনে।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৩ জন রোগী। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৪ জন।

প্রসঙ্গত, গতকাল রোববার (২ আগস্ট)  স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।