উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এক সদস্য সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস,কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময় আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে চিকিৎসা নিতে হয়েছে।

ছাত্র-জনতার বিপ্লবের পরে সবশেষ ২১ আগস্ট এভারকেয়ার হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তার চিকিৎসকরা জানিয়েছিলেন, বিমানে যাত্রা করার মতো পরিস্থিতি হলেই তাকে বাইরে নিয়ে যাওয়া হবে।

এনএএন টিভি