এডিসি হারুনকে এক দিনে দুবার বদলি

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির ঘটনায় রমনা বিভাগের

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি ) হারুন অর রশিদকে এক দিনে দুবার বদলি করা হয়েছে।

রোববার প্রথমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে তাকে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়।

পরে পুলিশ সদর দপ্তর থেকে আরেক প্রজ্ঞাপনে এডিসি হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়।

শনিবার রাতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম

এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে বেধড়ক মারধর করেন এডিসি হারুন অর রশিদ।

নারীঘটিত একটি ঘটনার জেরে এই মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাসের পরিবেশ। ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন।

শাহবাগ থানায় নিয়ে দুই নেতাকে নির্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।

এ ঘটনায় এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়। কিন্তু ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দাবি, হারুনকে গ্রেফতার করা হোক।

আরও পড়ুন :

এনএএন টিভি