জাতীয়তাবাদী শক্তি জন্ম দিয়েছেন শহীদ জিয়াউর রহমান : ড. আ:মঈন খান

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, জাতীয়তাবাদী শক্তি জন্ম দিয়েছেন শহীদ জিয়াউর রহমান নরসিংদীর শিবপুর যশোর বাজার সমিতির উদ্যোগে গ্রাম বাংলা ঐত্যিবাহী নৌকা বাইচ এর আয়োজন করা হয়েছে।
আজ বিকালে নরসিংদীর শিবপুর যোশর বাজারে ঐত্যিবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় নরসিংদী জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এমপির সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় নরসিংদীর রায়পুরা-শিবপুরের আড়িয়াল খা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তি জন্ম দিয়েছেন শহীদ জিয়াউর রহমান,প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্রদের সহায়তার করছেন। বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে ড. আব্দুল মঈন খান বলেন, ‘একটি সরকারের জন্য ৮ মাস কোনো দীর্ঘ সময় নয়। এই স্বল্পতম ৮ মাসের ভেতরে তারেক রহমান নির্বাচনী যেসব ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাগুলো একটি একটি করে পূরণ করেছেন। আপনারা দেখেছেন, পলাশে দীর্ঘ ১৭ বছর জনগণের কল্যাণে যা করা হয়নি, আমরা আজকে মাত্র ৬ মাসের ব্যবধানে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পেরেছি। এ দেশের দুস্থ-দরিদ্র মানুষ থেকে শুরু করে এ দেশের রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করেছি। কেন করেছি? এটা তারেক রহমানের রাষ্ট্রীয় নীতি। এর ফলশ্রুতিতে আমরা এই কাজগুলো করতে সক্ষম হয়েছি।’ প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি আরও বলেন, কাজেই আমরা আজকে তারেক রহমানের নেতৃত্বে সঠিক পথে হাঁটছি। তিনি আরোও বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জেলার পাঁচটি আসনেই বিএনপি বিজয়ী হয়েছিল এবং বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই গৌরব পুনরুদ্ধার হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী মেধাবীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিলেন, যেখানে পলাশের কৃতি সন্তান ড. আব্দুল মোমেন খান স্থান পেয়েছিলেন এবং সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে নরসিংদীকে গৌরবান্বিত করেছিলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল বলেন,আমার একটি বড় দাবী রায়পুরায় পান্থশালাতে মেঘনা নদীতে ব্রিজ নির্মান করা। তিনি আরো বলেন,সাবেক খাদ্য মন্ত্রী আবদুল মোমেন খান এর শহীদ জিয়া সম্মান দেখিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বহু গুণের অধিকারী প্রিয় বিক্তত্ব ড.আব্দুল মঈন খানকে সম্মান দিয়ে সম্মানিত করবে শতভাগ বিশ্বাস করি। ড.আব্দুল মঈন খান এর নেতৃত্বে নরসিংদী বাংলাদেশের মধ্যে অন্য রকম জেলা হিসেবে জেগে উঠবে,আমরা তা প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মধ্যে নরসিংদীতে উন্নয়ন করে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
এ সময় উদ্ধোধক হিসেবে নৌকা বাইচ শুভ উদ্ধোধন করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি। বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল এমপি, নরসিংদী জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এমপি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব আব্দুল ওয়াহাব রাশেদ,নরসিংদী এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মো: ফুলকাম বাদশা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াছমিন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা,নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদী জনস্বাস্থ্য বিভাগ নির্বাহী প্রকৌশলী মো: রেজওয়ান হোসেন,নরসিংদী এলজিইডি এর সিনিয়র প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ,জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সহসভাপতি গোলাম আকবর, নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা,জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াছ আলী ভুইয়া,পলাশ পৌর বিএনপি সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার,জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সরকার,সহসভাপতি শাহান সাহ শানু জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক ভ্ইুয়া মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর আহমেদ চৌধুরী মানিক, চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ,জেলা তাঁতীদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহম্মদ মোল্লা। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এনএএন টিভি