জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। তারা মদিনা থেকে জেদ্দায় ফিরছিলেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বিষয়ে জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

Share this news as a Photo Card