শপথ নিলেন নতুন ৭ প্রতিমন্ত্রী

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রীরা হলেন: নজরুল ইসলাম চৌধুরী, শহিদুজ্জামান সরকার ও আব্দুল ওয়াদুদ। এ ছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসুল নাহার, রোকেয়া সুলতানা, নাহিদ ইজাহার খান ও ওয়াসিকা আয়েশা খান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকালের পর থেকেই একে একে বঙ্গভবনে প্রবেশ করেন ডাক পাওয়া সদস্যরা। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় দফায় মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য যুক্ত হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরই মধ্যে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য ৭টা নতুন গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন সরকার হিসেবে শপথ নিয়েছে গত ১১ জানুয়ারি। ওইদিন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card