সব দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ধারা এগিয়ে নেবে বিএনপি: তথ্যমন্ত্রী

সব দলকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক ধারা এগিয়ে নেবে বিএনপি। এমনটা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘মহান স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ইতিহাসকে নিজেদের মতো করে রচনা করেছিল কিন্তু বিএনপি ইতিহাসের কোনো বিকৃতি হতে দেবে না। ইতিহাস থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

একই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় সফলভাবে কাজ করছে সরকার। অ-মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে জোরালো কার্যক্রম চলছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card