বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং এরশাদ আমলের শিক্ষামন্ত্রী ড. আব্দুল মজিদ খান আর নেই।
বুধবার (২৬ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি…..রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আইইউবি এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
বিকাল তিনটায় আইইউবি ক্যাম্পাসে তার জানাজা হবে বলে জানানো হয়।
আগামীকাল শুক্রবার জুমা বারিধারা জামে মসজিদে আরেক দফা জানাজার পর তাকে দাফন করা হবে।
এইচ এম এরশাদ সরকারের আমলে মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন মজিদ খান।
মজিদ খান কলকাতা, লন্ডন ও মিনেসোটাতে লেখাপড়া করেছেন। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে পিএইচডি করা প্রথম বাংলাদেশি তিনি।
যুক্তরাষ্ট্রে লিবারেল আর্টস ও সায়েন্সের সবচেয়ে পুরনো ও মর্যাদাপূর্ণ একাডেমিক সংগঠন ফাই বেটা কাপ্পা সোসাইটির সদস্য ছিলেন তিনি।
উচ্চ শিক্ষার প্রসারে অবদানের জন্য সেন্ট পল মিনেসোটার হ্যামলাইন ইউনিভার্সিটি আব্দুল মজিদ খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়।
ভিজিটিং প্রফেসর এবং সিনিয়র ফুলব্রাইট ফেলো হিসেবে তিনি হ্যামলাইন ইউনিভার্সিটিতে এবং
রুরাল সোশিওলজি বিভাগের রেসিডেন্ট ফেলো হিসেবে উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন।
নেদারল্যান্ডস, সুইডেন ও জর্ডানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন।
আরও পড়ুন:
- পরীমনির বিরুদ্ধে নাসিরের মামলার প্রতিবেদন পেছাল
- ভাওয়াইয়া গানের রানী শরীফা রাণীর ইন্তেকাল
- ফাঁকা কেন্দ্রে অপেক্ষমান ভোটগ্রহণ কর্মীরা
- মুশফিককে ছাপিয়ে বিরাট কোহলির নতুন বিশ্বরেকর্ড
- নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ৯ বছর আজ
- চিত্রনায়ক শাকিব খানের নতুন চমক ‘প্রিয়তমা’
- প্রস্তুতি হতে হবে পাঠ্যবইকেন্দ্রিক
- গাজীপুরে আ.লীগসহ তিন মেয়রপ্রার্থীর মনোনয়ন জমা
- কুমিল্লা সদরে বাথরুম থেকে গ্যাস বিস্ফোরণ
- পোশাকের জন্য রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেয়া হলো উরফিকে!
- নারায়ণগঞ্জে সিনেমা হল পরিদর্শন করলো ‘জ্বিন’
- সিটি নির্বাচনে বিদ্রোহীদের বিষয়ে দলের সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের
- প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ, শিক্ষা অধিদফতর
- জাতীয়তাবাদী মহিলা দলের চার নেত্রীর পদ স্থগিত
- দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টির আভাস
