গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস।
মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই এই বৈঠক। বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- সাথে আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ।
বৈঠকে বাংলাদেশ -ব্রাজিল সম্পর্ক, ভবিষ্যৎ বিনিয়োগ ও ব্যাবসা বাণিজ্য নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে, সোমবার (১৬ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটি ও ড. আব্দুল মঈন খান, দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

2 Replies to “মির্জা ফখরুলের ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক”
Comments are closed.