এনায়েতনগরে শাহ আলমের সহধর্মীনি সুমির হরিণ প্রতীকের পক্ষে গনসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৪ আসনে সতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের সহধর্মীনি ইসরাত জাহান সুমি তার কন্যা ও ছেলের বউ এনায়েতনগর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডে হরিণ প্রতীকের পক্ষে ব্যাপক গনসংযোগ করেছেন।
৭ জানুয়ারী শনিবার সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গনসংযোগে করেছেন তিনি, এনায়েতনগর ইউনিয়নে শীষ মহল এলাকা থেকে শুরু করে ৪, ৫, ৬ নং ওয়ার্ডের বিভিন মহল্লার অলিগলি ও বাড়িতে গিয়ে ভোটাদের কাছে নারায়ণগঞ্জ -৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের পক্ষ্যে হরিণ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। গনসংযোগের সময় স্থানীয় ভোটার ও বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের মুল্যবান ভোট হরিন প্রতীকে প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন, এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি হাবিবুর রহমান রিপন, এড. জাহিদ হোসেন রুবেল, এনায়েতনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা শেখ আবদুর রহমান, কামাল হোসেন, মোঃ সেলিম, আনিস তালুকদার, শেখ পাপ্পু সহ এলাকার মুরুব্বিয়ান ও তরুন ভোটাররা।

Share this news as a Photo Card