রংপুর-৪ আসনে আখতার হোসেনকে এনসিপির প্রার্থী ঘোষণা দিয়েছেন

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলটির সদস্যসচিব আখতার হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভা থেকে এ ঘোষণা দেন নাহিদ।

এসময় নাহিদ বলেন, আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা। এসময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ওই সভায় আরো বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী সামান্থা শারমিন, তাসনিম জারা প্রমুখ।

পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ।

এর আগে সকালে পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। পরে পদযাত্রাটি কাউনিয়া এসে পথসভায় মিলিত হয়।

 

এন  এ এন টিভি

Share this news as a Photo Card