এশিয়া কাপের এবারের আসরের আয়োজক পাকিস্তান। আয়োজক হিসেবে ঘরের মাঠেই সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কিন্তু সীমান্ত নিয়ে সমস্যা থাকায় এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত।
ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না গেলে এশিয়া কাপে বিরাট কোহলিদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে আগ্রহী পাকিস্তান।
গত মাসে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা করেন। তখন এই মডেলটির প্রতি আগ্রহ প্রকাশ করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। কিন্তু তিনি ভারতে ফিরে তিনি মডেলটির বিরোধীতা করেন।
সূত্রের খবর, এ বছর এশিয়া কাপের পরিবর্তে সেপ্টেম্বরে ফাঁকা সময়ে পাঁচ জাতির একটি টুর্নামেন্ট আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ ব্যাপারে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত হতে পারে।
আরও পড়ুন:
- ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ
- বাবাকে মারধরের প্রতিবাদ করায় কলেজছাত্রকে খুন
- ৮০ জন গার্লফ্রেন্ড প্রসঙ্গে যা বললেন নাসির
- চট্টগ্রাম তুলাতলী বস্তিতে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- অপরিবর্তিত থাকবে চার জেলার তাপদাহ
- মহান মে দিবস আজ
- দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা
- প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হলেন কলেজছাত্র
- প্রেমের সম্পর্কে ধোঁকা; গার্মেন্টসকর্মীর আত্নহত্যা
- ভারতে কারখানার গ্যাস ছড়িয়ে ৯ জনের মৃত্যু
- সিপিডি কোম্পানিকে পুরোপুরি আওতায় আনার সুপারিশ
- বিরোধী জোটকে এক হাত নিলেন এরদোগান
- সালমান-শেহনাজ সম্পর্ক নিয়ে গুঞ্জন এবার

Comments are closed.