ভারতের আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, কিছু সাধারণ ভুল থেকেই দ্রুত নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজ। একটু সতর্ক থাকলেই কিন্তু এগুলো সহজেই এড়ানো যায়।
জেনে নিন যে ৫ ভুলে ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে
চলুন জেনে নিই ফ্রিজ নষ্ট হওয়ার ৫টি সাধারণ কারণ এবং কীভাবে আপনি সেগুলো থেকে বাঁচতে পারেন:
কনডেন্সার কয়েল পরিষ্কার না করা
ফ্রিজের পেছনে বা নিচে থাকে কনডেন্সার কয়েল, যেটা ফ্রিজের গরম বাতাস বাইরে বের করে দেয়। কিন্তু যদি এই কয়েলে ধুলা-ময়লা জমে, তাহলে ফ্রিজের কমপ্রেশারের ওপর বেশি চাপ পড়ে। ফলাফল? দ্রুত খারাপ হয়ে যেতে পারে মেশিনটি।
কী করবেন?
দরজার রাবার সিল নষ্ট হওয়া
ফ্রিজের দরজার চারপাশে থাকা রাবার সিল ঠান্ডা ভেতরে ধরে রাখে। যদি এই সিল নষ্ট হয়ে যায় বা পরিষ্কার না থাকে, তাহলে ঠান্ডা বাতাস বাইরে চলে যায়। এতে কমপ্রেমারকে বেশি কাজ করতে হয়—আর তা দীর্ঘমেয়াদে ফ্রিজের আয়ু কমিয়ে দেয়।
কী করবেন?
জেনে নিন যে ৫ ভুলে ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে
ফ্রিজের ভেন্ট ঢেকে রাখা
ফ্রিজ বা ফ্রিজারের ভেতরে কিছু ছোট ছিদ্র বা ভেন্ট থাকে, যেখান দিয়ে ঠান্ডা বাতাস চারপাশে ছড়ায়। কিন্তু আপনি যদি ভেন্টের সামনে খাবার রাখেন, তাহলে ঠান্ডা বাতাস ঠিকমতো ছড়াতে পারে না। এতে ফ্রিজ ঠিকমতো ঠান্ডা হয় না এবং বেশি পরিশ্রম করতে হয় মেশিনকে।
কী করবেন?
একেবারে খালি বা একদম ভর্তি করে রাখা
ফ্রিজ একেবারে ফাঁকা রাখলেও সমস্যা, আবার গাদাগাদি করে ভর্তি করলেও সমস্যা। খালি ফ্রিজ ঠান্ডা ধরে রাখতে বেশি শক্তি খরচ করে আর গাদাগাদি হলে বাতাস চলাচলে বাধা পড়ে।
কী করবেন?
সবচেয়ে ভালো হলো ফ্রিজ তিন-চতুর্থাংশ পর্যন্ত ভর্তি রাখা। এতে ঠান্ডাও ঠিক থাকবে, বাতাস চলাচলও স্বাভাবিক হবে।
বারবার ফ্রিজের দরজা খোলা
বাচ্চারা হোক বা বড়রা—অনেকে বারবার ফ্রিজের দরজা খুলে আবার কিছু না নিয়েই বন্ধ করে দেয়। এতে ভেতরের ঠান্ডা বেরিয়ে যায় আর কমপ্রেশারকে বারবার অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এর ফলাফল হতে পারে বড়সড় ক্ষতি।
কী করবেন?
যা লাগবে আগে ঠিক করুন, দরজা খুলে দ্রুত নিয়ে দরজা বন্ধ করুন। যত কম সময় দরজা খোলা থাকবে, তত ভালো।
আপনার ফ্রিজটা যেন অনেক বছর ভালোভাবে কাজ করে, সেটার দায়িত্ব কিন্তু আপনারই। এই পাঁচটি সহজ বিষয় মাথায় রাখলেই আপনি ফ্রিজকে রাখবেন সুস্থ, মজবুত ও দীর্ঘস্থায়ী।
