আমগাছ লাগিয়ে আপেল এর আশা করা সঠিক না- মুফতি ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন “পাঁচ আগষ্টে ছাত্রজনতার গনঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পরও দেশে চাঁদাবাজরা রয়েছে। আগেও চাঁদাবাজি হতো এখনও চাঁদাবাজি সহ ডাকাতি সংখ্যা বেড়েছে। এখন শুধু চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে। এমন স্বাধীনতার জন্য দেশে ছাত্ররা সড়কে রক্ত ঝরায়নি।” খারাপ লোকের ভোট দিয়ে ভাল কিছু আশা করা ভোকামি, তেমনী আমগাছ লাগিয়ে আপেল এর আশা করা সঠিক না।

ইসলামি আন্দোলন বাংলাদেশ আমীরগঞ্জ ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রায়পুরা শ্রীরামপুর,আমিরগঞ্জ,বাশঁগাড়ীসহ ৩টি অনুষ্ঠান নরসিংদীর রায়পুরায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে আয়োজিত গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামি আন্দোলন বাংলাদেশ আমীরগঞ্জ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে গনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৫ (রায়পুরা) আসন থেকে ইসলামি আন্দোলন থেকে মনোনয়ন প্রত্যাশী কলরব নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দীন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, জেলা সেক্রেটারি মূসা বিন কাসিম, জেলা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক শিপন মোল্লা সহ আরও অনেকে।

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা