ঈদগড়ে গ্রামীণ দর্শনীয় চিত্রে ফুটে উঠে নাটক সমাজের চোখ

ঈদগড়ে সম্প্রতি নির্মিত হয় একটি ব্যতিক্রমধর্মী নাটক সমাজের চোখ। যেখানে ফুটে উঠে মেয়ে দের স্বপ্ন,স্বাধীনতা ও সমাজের নানা অসংগতির প্রতিচ্ছবি।
তরুণ নির্মাতা আলভীর দীর্ঘ প্রচেষ্টায় নাটকটি রূপ পেয়েছে একটি সামাজিক বার্তাবাহী কর্মে । পুরো নাটকটি নির্মিত হয়েছে গ্রামীণ জনপদ ঈদগড়ের বিভিন্ন দর্শনীয় চিত্রে। ফলে এলাকার নাম ও সুখ্যাতি সবখানেই ছড়িয়ে পড়েছে।

জানা যায়,মেয়ের স্বপ্ন,স্বাধীনতা এবং সমাজের চোখে তার বেড়ে উঠার বিষয়গুলোকে কেন্দ্র করে নির্মিত নাটক সমাজের চোখ। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন রুহি নামের কিশোরী । যার চোখে ভরপুর স্বপ্ন। সমাজের তথাকথিত চোখ সেই স্বপ্নকে দেখতে চায়না।

নির্মাতা আলভি জানান, রুহির চরিত্রে অভিনয় করেছেন মবরুরে করিম জিনান নামের এক মেয়ে। আন্তরিকতায় চরিত্রটিকে ফুটিয়ে তুলেছে সেই।
নাটকে রুহির বাবার চরিত্রে অভিনয় করেছেন মাষ্টার সাহাব উদ্দিন। এছাড়া মেম্বার চরিত্রে অভিনয় করেন ইউপি সদস্য বেলাল উদ্দিন। অভিনয় গল্প আরো প্রাণবন্ত করেছে তাদের অভিনয়ে।
অন্যদিকে রুহির ভাই চরিত্রে বোরহান, সমাজের লোক চরিত্রে ওসমান সরওয়ার, চায়ের দোকানি চরিত্রে হাসান,পাত্র চরিত্রে শহিদুল ইসলাম, শিক্ষক হিসেবে শাহীন আজাদ,পুলিশের চরিত্রে এসআই মনির উদ্দিন অভিনয় করেছেন।

অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন প্রত্যেকে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছেন। তাঁদের নিষ্ঠা,ভালোবাসা নাটকটির গুণগত মান আরও সমৃদ্ধ করেছে।

টিমের কেউ পারিশ্রমিকের কথা না ভেবে কেবল সমাজের জন্য কিছু কি করা বা বলা যায়। যেন সমাজ থেকে অসঙ্গতি দুর করা যায়। সেটি ফুটি য়ে তুলে নাটকে। ঐক্যবদ্ধতায় সবকিছুই সম্ভব এটাই তার প্রমাণ। সমাজের চোখ কেবল একটি নাটক নয়,এটি একটি সমাজের আয়না। যেটিতে শেখার অনেক কিছু রয়েছে।

নাটকটি শীঘ্র মুক্তি পাবে এমনটি জানান নির্মাতা আলভি।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card