কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অপহরণসহ শারীরিক নির্যাতন

কুড়িগ্রাম সদর উপজেলায় ঘোগাদহ ইউনিয়নের উত্তর চান্দের খামার এলাকার বাসিন্দা মৃত আজিজুল হকের পুত্র মাকসুদ-ই-এলাহী (মাস্টার) পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিবারের লোকজন কর্তৃক অপহরণ, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং বিবাদী কর্তৃক একাধিকবার নিজের চাষকৃত জমির ধান বিষ প্রয়োগে নষ্টের মাধ্যমে মারাত্মক ভাবে কয়েক দফায় আর্থিক ক্ষতির শিকার হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের উত্তর চান্দের খামার এলাকার বাসিন্দা মৃত আজিজুল হকের পুত্র বাদী মোঃ মাকসুদ-ই-এলাহী (মাস্টার) এবং বিবাদী মোঃ মোফাজ্জল হোসেন ও মোছাঃ মোসলেমা বেগম, সাং- আজোয়াটারী (সমন্বয়টারী), থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম। বিবাদীদ্বয়ের সাথে পৈত্রিক জমি নিয়ে বাদীর দ্বন্দ্ব কলহ ও মামলা মোকদ্দমা চলে আসছে। একাধিকবার বিবাদীরা ষড়যন্ত্রমূলক ভাবে বাদী মাকসুদ- ই-এলাহী (মাস্টার) এর চাষকৃত ধানক্ষেত বিষ প্রয়োগ করে নষ্ট করার ঘটনায় একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে ও থানায় অভিযোগ করা হয়। সে সংক্রান্ত বিজ্ঞ আমলী আদালত কুড়িগ্রামে মামলা চলমান রয়েছে। মামলা নং- ১৮২/২৩। ইতিপূর্বে স্থানীয় স্বাক্ষীগণের উপস্থিতিতে বাদী মাকসুদ-ই-এলাহী (মাস্টার) ও তার মাতা মোছাঃ মোমেনা বেওয়াকে এলোপাতারী মারপিট করে এবং গলা চিপে ধরে গুরুতর আহত করেছে। পরে বিবাদীদ্বয় মোঃ মোফাজ্জল হোসেন ও মোছাঃ মোসলেমা বেগম নানা ভাবে বাদী মাকসুদ-ই-এলাহী (মাস্টার)কে হুমকি প্রদর্শন করে। গত ২১/০৪/২০২৪ইং তারিখে একটি মোবাইলে মিথ্যা পরিচয় দিয়ে বাদী মাকসুদ-ই-এলাহী (মাস্টার)কে ভয় দেখানো হয়।

ঘটনার দিন ২১/০৪/২০২৪ইং রাতে কুড়িগ্রাম আদর্শ পৌর বাজার এলাকায় বিবাদীদ্বয়সহ
অজ্ঞাত ১৫/১৬ জন ব্যক্তি বাদীকে এলোপাতারী মারপিট করে মটর সাইকেলে জোরপূর্বক অপহরণ করে পুরাতন স্টেশনের উত্তর দিকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। বিবাদী মোফাজ্জল হোসেন এর হুকুমে অন্যান্য বিবাদীরা মাকসুদ-ই- এলাহী (মাস্টার)কে চর-থাপ্পর মারা সহ ফুলা জখম করে। এ সময় বাদীর পকেটে রক্ষিত ৩৮ হাজার ৬’শ টাকা বিবাদীরা বাহির করে নেয়। বাদী মাকসুদ-ই-এলাহী (মাস্টার)’র আত্ম চিৎকারে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি উদ্ধার হন।

এ ঘটনায় ন্যায় বিচার চেয়ে বাদী মাকসুদ-ই-এলাহী (মাস্টার) কুড়িগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানা পুলিশ ঘটনার বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। এ ব্যাপারে বাদী মাকসুদ-ই-এলাহী (মাস্টার) জানায়, আমাকে অপহরণ, মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনা সহ জমির ধান কীটনাশক প্রয়োগ করে নষ্টের ঘটনাগুলোর সাথে আমার আপন ভাই মাহফুজ এলাহী রানা জরিত বলে আমি মনে করি। পুলিশ বিষয়টি তদন্ত করলে সবকিছু পরিস্কার হবে।

এনএএন টিভি/মোঃ রফিকুল ইসলাম

Share this news as a Photo Card