মরহুম আলহাজ্ব গাজী উদ্দিন মিয়ার মেজ পুত্র বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক সহ-সভাপতি,চাঁপাইনবাবগঞ্জ জেলা, বিএনপি,সাবেক সভাপতি ও আহ্বায়ক, গোমস্তাপুর উপজেলা বিএনপি , বাইরুল ইসলামের জানাজার
মঙ্গলবার দুপুর ১২:১০ মিনিটে ঢাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার জানাজার নামাজ বুধবার বেলা ১১.৩০ মিনিটে আলীনগর স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ, রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার, জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া হোসেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম , গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ , রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, নাচোল উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সেরাজুল ইসলাম, বিএনপি নেতা এম মজিদুল হক , ভোলাহাট উপজেলা সাবেক চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস , ভোলহাট উপজেলা বিএনপি’র সভাপতি, ইয়াজদানি জজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ সেক্রেটারি ড.মিজানুর রহমান,নিহতের ভাই সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এনএএন টিভি / মোঃ সিফাত রানা
