চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় পাচারকারি রনি হোসেনকে (২৫) গ্রেফতার করেছে।
দর্শনা থানা পুলিশ সোমবার (৩০ জানুয়ারী) রাত ১০ টার দিকে রামনগর এলাকা থেকে এই মাদকসহ রনিকে গ্রেফতার করে। পাচারকারি রনি দর্শনা নাস্তিপুর গ্রামের পূর্বপাড়ার মৃত. রফিকুল ইসলামের ছেলে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন রামনগর গ্রামস্থ রামনগর ফুটবল মাঠের পশ্চিম পাশে জান্নাতুল মাওয়া কবরস্থানের গেটের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রনি হোসেনকে গ্রেফতার করা হয়।
থানার এসআই সোহেল রানা বাদি হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাতেই দর্শনা থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন :
- দাবিকৃত টাকা না পেয়ে বন্দর কুলাঙ্গার পুত্র কর্তৃক জন্মদাতা পিতা জখম
- মতিঝিলে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড
- রংপুর এ ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ
- নরসিংদীর রায়পুরায় অগ্রণী ব্যাংকের শাখা উদ্বোধন করলেন এমপি রাজু
- পঞ্চগড়ে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের
- স্মার্ট এডুকেশনের প্রসারে বিডিআরইএনের সাথে কাজ করবে হুয়াওয়ে
- বাণিজ্য মেলায় পঁচা-বাঁশি খাবার দিচ্ছে; সরাইসহ খোলা খাবারের দোকান
- চিকিৎসার আড়ালে স্বর্ণ চোরাচালান, স্বাস্থ্য কর্মকর্তা আটক
- লালমনিরহাটের সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
- চুয়াডাঙ্গায় ক্লিনিকে সেবিকাকে গলা কেটে হত্যা; ঘাতক স্বামী গ্রেফতার; রক্তমাখা ছুরি উদ্ধার
