চুয়াডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত আসামী রবিন মোল্লা, রবিউল ইসলামকে (৩৮) গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। সে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রা‌মের হল্ট স্টেশন পাড়া রহমান মোল্লার ছে‌লে। শুক্রবার সকাল ১০ টার দি‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌বে দর্শনা থানা পু‌লিশ এ অভিযান চালায়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) জানান, দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে একদল পু‌লিশ দর্শনা থানাধীন দক্ষিন চাঁদপুর হল্ট স্টেশন পাড়া এলাকায় ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনা করে। এসময় পু‌লিশ বিমান বন্দর থানার ৬৫(০৫)২০১৬ নাম্বার মামলায় বিজ্ঞ আদাল‌তের ৩০/০১/২০২৪ সা‌লের রা‌য়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রবিন মোল্লা রবিউল ইসলামকে কর‌তে সক্ষম হয়।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, শুক্রবার দুপু‌রে তা‌কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়ে‌ছে।

 

এনএএন টিভি / শামসু‌জ্জোহা পলাশ