কুমড়োর বড়ি আর দেওয়া হলোনা শুকুরণ নেছার (৫৫)। তার আগেই রাইস মিলের ফিতায় জড়িয়ে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মিস্ত্রিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
শুকুরণ নেছা জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী শুকুরণ নেছা কুমড়োর বড়ি দেয়ার জন্য কলাইডাল ভাঙ্গাতে আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়ার জাহান আলীর রাইস মিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে তার কলাইডাল ভাঙ্গানোর কাজ শুরু হয়।
এ সময় তিনি কৌতুহলবশতঃ কী ভাবে কালাইডাল থেকে মন্ড তৈরী হচ্ছে তা উঁকি দিয়ে দেখতে যান। অসাবধানতার কারণে চলন্ত রাইস মিলের ফিতায় শাড়ি জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন :
- মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জে ৮ জন গ্রেফতার
- ‘গোসল করতে বলায়’ অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
- চুয়াডাঙ্গায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান
- হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন, প্রজ্ঞাপন জারি
- ড্রাইভিং পরীক্ষায় বসলেই পেশাদার চালকরা পাচ্ছেন খাবার-টাকা
- ড. ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে ১২ মার্কিন সিনেটরের চিঠি
- আড়াই লাখ পাসপোর্ট পেলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা
- ভ্যানচালক মানিকুল হত্যা মামলার মূল আসামি সিরাজুল আটক
- ‘শরীফার গল্প’ বিতর্ক নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Comments are closed.