জীবননগরে গাঁজা সেবন ও বিক্রি করার অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জীবননগরে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকালে জীবননগর উপজেলার নারায়ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য গাঁজা সেবন ও বিক্রি করার অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সবুজ হোসেন নামে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। উক্ত আসামীকে জীবননগর থানা হাজতে রাখা হয়েছে।
শামসুজ্জোহা পলাশ /এনএএন টিভি