জেলা গোয়ান্দা শাখার বিশেষ অভিযানে ৪১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

মৌলভীবাজার জেলা জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউপির পূর্ব বটুলী এলাকা থেকে, গতকাল ২১/০৪/২০২৫ ইং খ্রি. এসআই(নিরস্ত্র) আবু নাইয়ুম মিয়া জেলা গোয়েন্দা শাখা ও সঙ্গীয় অফিসার ইন্সপেক্টর (নিরস্ত্র) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার, ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, এসআই(নিরস্ত্র) হীরক চক্রবর্তী, এএসআই(নিরস্ত্র) মোঃ এনামুল হক, দায়িত্বরত ফোর্স সহ জুড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানাধীন ৭নং ফুলতলা ইউপিস্থ পূর্ব বটুলী এলাকায় সেফুল মিয়াকে তার সেমিপাকা বসতঘরের পশ্চিম কক্ষে হতে বিকাল ৫ টার সময় ৪১০ (চারশত দশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।উক্ত গোয়ন্দা শাখা হতে আরও উল্লেখ্য তথ্য পাওয়া যায় যে, পিসিপিআর পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী ১। সেফুল মিয়ার বিরুদ্ধে আরও ০২ টি মাদক মামলা রয়েছে।আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এনএএন টিভি / সুমন ইসলাম