উত্তরাঞ্চলের প্রধান বিমান যোগাযোগ কেন্দ্র সৈয়দপুর বিমানবন্দরে সোমবার (২৯ সেপ্টেম্বর) যাত্রী সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যাত্রী, সরকারি-বেসরকারি অংশীজন ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান জানান, যাত্রী সেবার মান বাড়াতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হচ্ছে এবং ফ্লাইট ভাড়া নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন প্রক্রিয়াধীন। শিগগিরই সৈয়দপুর-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু হবে।
গণশুনানিতে যাত্রীরা ট্রলি সংকট, ব্যাগেজ হারানো, জনবল স্বল্পতা ও আনসারদের বকশিশ দাবিসহ সমস্যার কথা জানান। প্রধান অতিথি দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের হাব হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল নির্মাণ এবং ডিজিটাল যাত্রী সেবা চালু করা হয়েছে।
এনএএন টিভি / ওমর ফারুক

3 Replies to “নতুন নীতিমালা, সরাসরি চট্টগ্রাম ফ্লাইট ও আধুনিক সুবিধা নিয়ে আশা প্রকাশ”
Comments are closed.