নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুহুলিপাড়া গ্রামের একটি মাটির রাস্তা বৃষ্টির পানিতে বড় গর্ত সৃষ্টি হয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। স্থানীয়রা চলাচলে চরম ভোগান্তির শিকার হলেও ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারকে জানানোর পরও কোনো সংস্কার কাজ হয়নি।
এ অবস্থায় এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা অংশ নেন।
৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হামিদুল ইসলাম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামিক সামাজিক সংগঠন। সমাজের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সুযোগ পেলে আমরা গোটা বাংলাদেশ সংস্কার ও উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”
এ উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং দলটির স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের প্রশংসা করেন।
এনএএন টিভি / ওমর ফারুক
