এডিপির অর্থায়নে খুলনার পাইকগাছায় বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে ফিটার ও সেট সহ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৩টি সেট সহ অক্সিজেন সিলিন্ডার, ফিটাল ড্রপলার উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিতরণ করা হয়। এসময় উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম গাজী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মা ও শিশু ডাঃ অর্পন রায়, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সহবিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ মাঠ পর্যায়ের থেকে আগত সকল সেবা ও স্বাস্থ্য বিভাগের সকল সেবা প্রদানকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থ বছরে এডিপির অর্থায়নে পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মা ও শিশু কেন্দ্রে ৫৩ টা ফ্যান বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭টা কমিউনিটি ক্লিনিকে এবং বাকিগুলো সাব-সেন্টারে প্রদান করা হয়।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
