সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেছেন, অনেক কম শিক্ষিত লোকও সমাজ ও দেশের জন্য ভালো কাজ করে নজির সৃষ্টি করেছেন। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আরো বলেন, বড় বড় ডিগ্রী নিলে ও উচ্চশিক্ষিত হলেই যে মানুষ আদর্শবান হবে এমন ধারণা ভুল। আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে সৎ, যোগ্য ও আদর্শবান নাগরিক গড়ে উঠবে এমন প্রত্যাশা করেছেন।
এ কেন্দ্রীয় নেতা বলেন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো মানুষ ও ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ শিক্ষকরা চেষ্টা করছেন।
লুৎফুর রহমান কাজল গতকাল দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণ করে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রাক্তন শিক্ষার্থী মায়সুমা সোলতানা, কক্সবাজার জেলা সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডাক্তার মিছবাহ উদ্দিন তারেক, প্রাক্তন শিক্ষার্থী এমডি তৈয়ব ফরাজী। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন ও প্রাক্তন শিক্ষার্থী আ,ন,ম আজহারুল হকের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। শুভেচ্ছা বক্তব্য দেন ঈদ পুনর্মিলন কমিটির সদস্য সচিব, যুব ঐক্য পরিবারের নিবাহী সদস্য ডা: আ,ন,ম মাজহারুল হক রিগ্যান। প্রতিষ্ঠানে স্মরণীয়দের মধ্যে ছিল ফরিদুল আলম, নুরুল আবছার, আলহাজ্ব কবির আহমদ, আবুল কাশেম বিটু, মনোয়ারা বেগম, মায়মুন আল রশিদ, হান্নান মিয়া, বদিউল আলম প্রমুখ।
বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আজম খান, শেখ মোহাম্মদ ইমরান, আব্দুর রাজ্জাক (রুবেল), সাংবাদিক ওসমান গনি ইলি, শওকত আলম,ওমর ফারুক, আজিজুল হক রুবেলসহ অনেকে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুনর্মিলনীতে উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ঈদ পুনর্মিলনের প্রধান উদ্যোক্তা আজিজুল হাকিমকে আহ্বায়ক করে ‘স্মৃতির মেলবন্ধন’ নামে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন স্মরণিকা ২০২৫ প্রকাশ করা হয়। যার সার্বিক নির্দেশনায় ছিল প্রধান শিক্ষক শফিউল আলম।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
