মেহেরপুরে বাজার মনিটরিং করেন ছাত্র আন্দোলনের একটি দল

মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বাজার মনিটরিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার ও বড় বাজারে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের একটি দল বাজার মনিটরিং করেন। শহরের হোটেল বাজার, বড় বাজারসহ শহরের বিভিন্ন দোকানে মূল্য তালিকা, ক্রয় বিক্রয় ভাউচার আছে কিনা সেগুলো তদারকি করেন তারা।

বাজার মনিটরিংএর সময় উপস্থিত ছিলেন এস এম প্লাবন, জাইম আল হাসান, কৌশিক, নাসিম রানা বাঁধনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও শিক্ষার্থীরা।

এনএএন টিভি

Share this news as a Photo Card