যাত্রীবেশে মাদক বহনের সময় হেরোইন সহ ১ জন গ্রেফতার

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
২। এরই ধারাবাহিকতায় ২৮ জুন ২০২৪ ইং তারিখ রাত ২১:০০ ঘটিকায় র‌্যাব-৫, রাজশাহীর একটি চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভার ডাইং পাড়া গ্রামস্থ মাসুদ স্টীল এন্ড গ্রীল এর দোকানের সামনে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহাঙ্গীর (২৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ ছবি বেগম, সাং-খলসি বাজার,  থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ০১ কেজি ৮৯৪ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।
৩। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বাড়ী নাচোলে হলেও প্রায়শই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একজন ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী শহরের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতেে র‌্যোবের আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করার সময় একটি অটো রিক্সার গতিবিধি সন্দেহ জনক হলে অটোর গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে অটোটিকে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে ধৃত আসামীর হেফাজত হতে ০১ কেজি ৮৯৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
৪। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এনএএন টিভি/মোঃ সিফাত রানা

Share this news as a Photo Card