সাতক্ষীরায় রাস্তা পারা পারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আকলিমা বেগম (৭০) নামে বৃদ্ধা নিহত হয়েছে।
শুক্রবার সকাল ১০ দিকে সাতক্ষীরার তালা উপজেলা জালালপুর ইউনিয়নে জেঠুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা ইউনিয়নে জেঠুয়া গ্রামের মৃত সামছুর রহমান ফকিরের স্ত্রী। নিহতের ছেলে আছাদুর ইসলাম ফকির জানান, জেঠুয়া ফকির পাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। মাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে মৃত্যু হয়।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন :
- শীতের মধ্যে সন্ধ্যায় যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি
- জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সংবাদ সম্মেলন
- অন্য সরকার আসে খাইতে, আর আমরা আসি দিতে: আইনমন্ত্রী
- চুয়াডাঙ্গার দু’টি আসনে হবে ত্রিমুখি লড়াই; ব্যস্ত সময় পার করছে প্রার্থীসহ নেতাকর্মীরা
- আজান শুনে বক্তব্য বন্ধ রাখেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় স্ত্রীর সাথে বিরোধে শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে পিতা
এনএএন টিভি/ সেলিম হায়দার
