সিংড়ায় পেঁয়াজ বীজ ও এয়ার ফ্লো মেশিন বিতরণ

২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নাটোরের সিংড়ায় ৩০জন কৃষকের মাঝে ৪মণ করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিআইপি ও এমপি সার, ৫জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এবং  ১০জন সবজি চাষীর মাঝে শীতকালীন ৫ ধরনের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বেলা ১১ টায় উপজেলা চত্বরে  কৃষি অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মাঝে এসব বিতরণ কাজের  শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ সহ  গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন

Share this news as a Photo Card