সিগারেট খেতে নিষেধ করায় মারামারি, মোটরসাইকেলে অগুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালীন সময়ে বহিরাগত কয়েকজন যুবক
কে সিগারেট খেতে নিষেধ করায় মারামারি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায়
বহিরাগতদের একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জণগণ।

মঙ্গলবার ১৩ ফেব্রয়ারি বিকেলে আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। এঘটনায়
রাতে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা হয়েছে একজনকে আটক করে পুলিশে
দিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ।

লিখিত এজাহার ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার দামুড়হুদা উপজেলার
লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ডুগডুগি গ্রামের মিনাল হোসেনের ছেলে হাফিজ (১৭) সহ ৬/৭জন অজ্ঞাতনামা
যুবক বিদ্যালয়ে অনাধিকার প্রবেশ করে প্রকাশ্যে ধুমপানে মন্গ হয়।
স্থানীয়রা ও বিদায়ী
অনুষ্ঠানের আয়োজকরা বহিরাগতদের কে বিদ্যালয়ের বাহিরে গিয়ে ধুমপান করতে
বলায় উভয়ের মধ্যে তর্ক বিতর্ক ও বাকবিতন্ডার সৃষ্টি হলে বহিরাগতরা চলে
যায়। একপর্যায়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আবারো বিদ্যালয় চত্বরে এসে
অনুষ্ঠানের মঞ্চ ও অফিস কক্ষে ভাংচুর চালায় ওই বহিরাগতরা। এসময় আবারো
স্থানীয় ও অনুষ্ঠানের অতিথিদের সাথে মার পিটের ঘটনা ঘটে ।

পরিস্থিতি বেগতিক দেখে বহিরাগতরা সকলে পালিয়ে গেলেও অভিযুক্ত হাফিজ কে
ধরে ফেলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও
স্থানীয়রা। তাকে আটকে রেখে পুলিশে খবর পাঠায় বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই সময়
বহিরাগতদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ভাংচুর করে তাতে আগুন লাগিয়ে দেয়
উত্তেজিত জণগণ। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং
হাফিজ কে হেফাজতে নেন। এঘটনায় রাত সারে ৮টার সময় লোকনাথপুর সহশিক্ষা
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতিমা বিদ্যালয়ের অনুষ্ঠানের
মঞ্চ ও অফিস কক্ষ ভাংচুরের অভিযোগ এনে লিখিত এজাহার দায়ের করে দামুড়হুদা
মডেল থানায়।

দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদের মেম্বার রিকাত আলী বলেন, বিদায়
অনুষ্ঠানে বহিরাগত কয়েকজন যুবক এসে প্রকাশ্যে ধুমপান করতে থাকে। স্থানীয়
যুবক অনিক সহ কয়েকজন তাদেরকে বিদ্যালয়ের ভিতরে ধুমপান করতে নিষেধ করলে
উভয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বহিরাগতরা চলে যায়। আবার কিছু সময়
পর ওই বহিরাগতরা অস্ত্র হাতে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করলে মারামারির ঘটনা
ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন, লোকনাথপুর স্কুলের বিদায় অনুষ্ঠানে মারামারি ও
ভাংচুরের ঘটনায় প্রধান শিক্ষক কানিজ ফাতেমা বাদী হয়ে ১জন কে নামীয় আসামী
সহ অজ্ঞানমানা ৬/৭জনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহার
অনুযায়ী মামলা রেকড করা হয়েছে।এজাহার নামীয় আসামী হাফিজকে গ্রেফতার করা
হয়েছে। অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।

 

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ