সুন্দরবনের দুই বনদস্যু আটক, অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে দুই বনদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (১৬ জুন) রাত সাড়েm ৯টা ও ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন—শ্যামনগরের নজির গাজী (৫৫) ও খুলনার দিদারুল ইসলাম (৩৮)। স্থানীয়দের সন্দেহ হলে ধাওয়া করে দিদারুলকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে নজিরকেও আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে মাছ ধরার নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করা হয়। জানা যায়, তারা বনদস্যু জোনাব বাহিনীর হয়ে সুন্দরবনে যাতায়াত ও মুক্তিপণ আদায়ের কাজে জড়িত। থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

এনএএন টিভি / আব্দুর রশিদ