আজ ব্যাংক থেকে এক লাখের বেশি টাকা তোলা যাবে না

আজ ব্যাংক থেকে এক লাখের বেশি টাকা তোলা যাবে না।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ। সে জন্য নিরাপত্তার স্বার্থে আজ ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে। এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক গত রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

বুধবার রাতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।

বার্তায় বলা হয়েছে, এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনও পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কর্তৃপক্ষ জানিয়েছে, এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ‘আয়নাঘর’ থেকে মুক্তি পেয়েছেন মাইকেল চাকমা

সমাবেশে যে দিকনির্দেশনা দিলেন বেগম খালেদা জিয়া

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

এনএএন টিভি