রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের ভয় দেখিয়ে আড়াইলাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে সড়ক ও জনপদ বিভাগের নারায়ণগঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে।
যদিও সে স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আর সওজের নির্বাহী প্রকৌশলী বলছেন প্রমান পেলেই চাকুরি থাকবে না ওই দুই কর্মকর্তার।
গেল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-
নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের বিপরীত পাশে থাকা একটি আধাপাকা স্থাপনা উচ্ছেদ করে গুড়িয়ে দেয় জেলা প্রশাসন।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেত্বত্বে সওজের কর্মকর্তারা ভেক্যু দিয়ে ভেঙে দেয় দোকানঘরটি।
অভিযানে যাওয়া কর্মকর্তাদের অভিযোগ ওই দোকানটি সওজের জায়গা দখল করে নির্মাণ করেছে বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর ছেলে হাসান।

তবে অভিযান চলাচলে দোকানটির মালিক হাসানকে বার বার বলতে দেখা যায় ঘুষের টাকা ফেরত দেন।
ঘটনার বিস্তারিত জানতে চাইলে হাসান বলেন, ২০০৮ সাল থেকে পরিবেশ অধিদপ্তরের পাশেই তিনি দোকান বানিয়েছিলেন।
বছর দেড়েক আগে সওজ উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের উঠিয়ে দেয়। এরপর মাত্র একটি আধাপাকা দোকান ছিলো। আশপাশের সব জায়গার মালিক এটা সত্য তবে আমারও ৪৮ পয়েন্ট জায়গা আছে।
হাসান বলেন, হঠ্যাৎ করেই বৃহস্পতিবার বিকেলে কোন নোটিশ না দিয়ে ডিসি অফিসের কর্মকর্তারা এসে দোকানটি ভেঙে দেয়।
তার কারণ রাস্তার পেছনের আরেকটি জায়গাটি একজন বড় সরকারি কর্মকর্তার। উচ্ছেদ করার সময় সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীমও ছিলেন।
অথচ এই দোকানটি না ভাঙার শর্তে তিনি আমার কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ নিয়েছেন। ভয় দেখিয়ে ছিলেন উচ্ছেদ করা।
আর আরেক উপ-প্রকৌশলী নুরে আলমও নিয়েছেন আর ৫০ হাজার টাকা। তাদের কাছে আমার প্রশ্ন ঘুষ নেয়ার পরও কেন দোকান ভাঙ্গলেন।
এসব অভিযোগ বিষয়ে জানতে সওজের দুই কর্মকর্তার মুঠোফোন একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেন।
তবে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, যে দোকানটি উচ্ছেদ করা হয়েছে তার পেছনে সরকারি সিনিয়র একজন কর্মকর্তার জায়গা।
তাই জেলা প্রশাসকের অনুরোধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কারন দোকান বানিয়ে দখলে রাখা জায়গাটির মালিক সওজ।
আসলে উচ্ছেদের বিষয়টি নিয়ে আমরাও প্রশ্নের মুখে পড়েছি। তবে সওজের কোন কর্মকর্তার ঘুষ নেয়ার বিষয়টি আমার জানা নেই।
যদি এমনটা হয়ে থাকে তারা কারো কাছ থেকে টাকা নেয়েছে সে প্রমান পাওয়া যায় তাহলে তাদের চাকুরি থাকবে না।

Comments are closed.