সাম্প্রতিক সময়ে কাজের চেয়ে বেশি ব্যক্তিজীবন নিয়েই আলোচিত-সমালোচিত হতে হচ্ছে অভিনেতা শরিফুল রাজকে, নেটিজেনদের আচরণে আরও একবার প্রকাশ পেলো এটি। গতকাল দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুকে একটি মুখবয়বের ছবি প্রকাশ করেন রাজ।
এ ছবিকে ঘিরেই রাজকে একের পর এক কটাক্ষ করেই চলেছেন নেটিজেনরা।
একজন লেখেন, ‘নিজে যেমন মনের অধিকারী, দেখতেও যেমন ঠিক তেমন জিনিস পোস্ট করা। লুজার একটা।’
অন্য একজন লিখেছেন, ‘তুমি নিজেও এরকম কুৎসিত।’
এছাড়া কেউ কেউ ‘ছোটলোক’, ‘স্বার্থপর’ বলেও তিরস্কার করেন তাকে।
প্রসঙ্গত, পরীমণি নিজের ফেসবুকেরে দেয়ালে রাজ ও তার একমাত্র সন্তান রাজ্যের ক্যানোলা করা হাতের একটি ছবি প্রকাশ করে সন্তানের অসুস্থতার কথা জানিয়েছেন ভক্তবৃন্দদের।
অনেকে ওই ছবি রেখে এসেছেন রাজের পোস্টের কমেন্টবক্সে। সেই সঙ্গে লিখেছেন, ‘ভাই আপনার বাচ্চাটা অসুস্থ। আসলেই আপনি একটা জোকার।
এক নেটাগরিক অবাক হয়ে লিখেছেন, ‘এইদিকে আপনার বেবি টা এত অসুস্থ আপনার কোন খেয়ালই নেই।’
অন্য একজন প্রশ্ন রেখেছেন, ‘ভাই আপনি কেমন বাবা?’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন এ ২০২২ সালের ১০ জানুয়ারি।
একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে।
এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। একই বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।
আরও পড়ুন:
