নলছিটিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি তাইজুল ইসলাম রাজুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮মে) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল পুনিরহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্ৰেফতার তাইজুল ইসলাম রাজু ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ঈদ উপলক্ষ্যে সে বাড়িতে আসে । গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে খুলনার দৌলতপুর থানায় ২০০৯ সালের ৪ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের (মামলা নং-০২) করা হয়। মামলায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদন্ড প্রদান করেন। এরপরই থেকেই তাইজুল ইসলাম রাজু পলাতক ছিলেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার তাজুল ইসলাম খুলনা দৌলতপুর থানার ডাবল মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।