কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক পাটকলকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া কর্মীর নাম রাশেদুল ইসলাম (৪২)।
তিনি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়ার গ্রামের মৃত পিয়ার প্রামাণিকের ছেলে।
তিনি ভেড়ামারার ১২ মাইলে অবস্থিত আল-আমীন জুট মিলের স্টোরকিপার পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও জুট মিল সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম গতকাল শনিবার রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বের হন।
এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আজ ভোরে ভেড়ামারার হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পরে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে।
নিহত রাশেদুলের মামা ও পাটকলটির মালিক এসতারুল হক বলেন,
রাশেদুল পাটকলের স্টোরকিপার পদে চাকরি করতেন।
তিনি কারখানার আবাসিক এলাকায় থাকতেন।
গতকাল রাত ১০টায় পাটকল থেকে বের হন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন,
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
ওই ব্যক্তির হত্যার বিষয়ে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- অপেক্ষা ফুরাল পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদির
- দেশ নয়, বিএনপির রাজনীতিই আজ ধ্বংসের শেষ প্রান্তে: কাদের
- চীনে সহকর্মীকে ফাঁসাতে বিষ মেশালেন শিশুদের খাবারে!
- চট্টগ্রামে ২ জন সহ ডেঙ্গু তে মোট মৃত্যু ১৬ জন
- ডেঙ্গু পরিস্থিতিতে পাঁচ সচেতন বার্তা দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়!
- সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু
- খুলনার ডাকবাংলা সোনালী ব্যাংক চত্ত্বরে তারুণ্যের সমাবেশ
- বিয়ের ১৩ বছর পর ফের বর-কনে রূপে তিশা-ফারুকী, কিন্তু কেনো?
- ডিএমপি ২০১৬ সালে তিন দফায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তরুণ হত্যা; গ্রেফতার ১
