অপেক্ষা ফুরাল পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদির

অবশেষে টেস্ট ক্রিকেটে এক শ উইকেটের মাইলফলক ছুঁতে এক বছরের অপেক্ষা ফুরাল পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদির ।

আজ রবিবার থেকে গলে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

ইনজুরির কারণে এক শ উইকেটের জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে আফ্রদিকে।

প্রয়োজন ছিল মাত্র এক উইকেটের।

শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুশকাকে ফিরিয়ে তিনি এক শ উইকেটর মালিক হয়ে যান।

ক্যারিয়ারের ২৬তম টেস্টে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আফ্রিদি।

তিনি পাকিস্তানের হয়ে টেস্টে এক শ উইকেট নেওয়া অষ্টম দ্রুততম বোলার।

পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ উইকেট নিয়েছেন স্পিনার ইয়াসির শাহ, তার লেগেছিল ১৭ টেস্ট।

দেশটির দুই কিংবদন্তি পেসার ইমরান খান ও ওয়াসিম আকরামের অবশ্য শাহিন শাহ আফ্রিদির চেয়েও বেশি লেগেছে।

ইমরান ২৬ টেস্ট আর ওয়াসিম আকরাম ৩০ টেস্টে এক শ উইকেট শিকার করেন।

পাকিস্তানের হয়ে আফ্রিদির আগে কমপক্ষে ১০০ উইকেট নিয়েছেন আরো ১৭ জন।

এক বছর আগে এই শ্রীলঙ্কায়ই নতুন বলে এক শ উইকেট শিকারের আশা করেছিলেন আফ্রিদি।

কিন্তু তার আগেই তিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে যান।

সেই ইনজুরি কাটিয়ে তিনি গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন।

কিন্তু ফাইনালে আবারও চোট পাওয়ায় টেস্ট ক্রিকেটে ফেরা দীর্ঘায়িত হয়।

সেই শ্রীলঙ্কায়ই তিনি মাইলফলক ছুঁলেন।

আফ্রিদির প্রত্যাবর্তন ম্যাচে অবশ্য বাগড়া দিয়েছে বৃষ্টি।

আরও পড়ুন :

এনএএন টিভি

 

Share this news as a Photo Card