ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, থানায় মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৬নং ওয়ার্ড সেক্রেটারি মো. দেলোয়ার হোসেনের ওপর পরিকল্পিতভাবে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় চিহ্নিত কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ দুপুরে ফতুল্লা থানাধীন পাগলা নাক কাটা বাড়ি এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় নিহতের পরিবারকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ক্ষতিপূরণ বা কাফফারা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু অভিযুক্তরা ফিটিংবাজির মাধ্যমে কৌশলে সেই টাকা আত্মসাৎ করার চেষ্টা করলে জামায়াত নেতা দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তা প্রতিহত করেন।

এরই জেরে গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ১:৩৫ মিনিটে ফতুল্লার পাগলা নয়াামাটি ভাবির বাজার এলাকায় ভুক্তভোগী দেলোয়ার হোসেনের নিজস্ব ডিমের দোকানে হামলা চালায় সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা অতর্কিতভাবে দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় আসামিদের লাঠির আঘাতে তার মাথা ও কপালে রক্তাক্ত জখম এবং বাম চোখে মারাত্মক জখম হয়।

ভুক্তভোগী দেলোয়ার হোসেনের চিৎহকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি এর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card